
বার্তা সংস্থা ইকনা : মিয়ানমারের স্কুলগুলোতে এবার মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধের দাবি জানিয়েছে বৌদ্ধভিক্ষুদের একটি প্রভাবশালী মহল।
বৌদ্ধভিক্ষুদের উস্কানিতে দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। হিজাব বা বোরকা নিষিদ্ধের দাবি তারই নিদর্শন।
ধর্মীয় অসহিষ্ণুতার সাম্প্রতিকতম নিদর্শন হিসেবে গত সপ্তাহে রেঙ্গুনে আয়োজিত এক সম্মেলেনে স্থানীয়ভাবে মা বা থা নামে পরিচিত বৌদ্ধভিক্ষুদের একটি অংশ বলেছে, হিজাব স্কুলের নিয়মনীতির সঙ্গে যায় না।
প্রায় ১৩০০ বৌদ্ধভিক্ষু এই সম্মেলনে অংশ নেয়। মা বা থা তাদের সুপারিশের একটি তালিকা প্রস্তুত করেছে যার মধ্যে মুসলিম ছাত্রীদের হিজাব বা বোরকা পরা নিষিদ্ধ করার সুপারিশও রয়েছে।
সংগঠনটি দেশটির মুসলিমদের ওপর আরো নিয়ন্ত্রণ আরোপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তাদের সদস্যদেরকে নির্দেশ দিয়েছে।
সম্মেলনে মা বা থা বলেছে, সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা বা হিজাব পরা ও তাদের ঈদের দিন নিষ্পাপ প্রাণীহত্যা নিষিদ্ধ করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো।#3317709
সূত্র: world buletine, আমারদেশ অনলাইন