IQNA

মসজিদুল হারামে আইএসআইএলের অনুপ্রবেশ

19:14 - June 24, 2015
সংবাদ: 3318388
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা মসজিদুল হারামে প্রবেশ করে তাদের দলকে সম্প্রসারণের জন্য তাবলীগ করছে।



বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের ভিতরে আইএসআইএলের সদস্যদের তাবলীগের চিত্র প্রকাশ করেছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীগণ।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীগণ একটি ছবি প্রকাশ করেছে যাতে আইএসআইএলের এক সদস্য মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করে এ দলের ব্যাপারে তাবলীগ করছে।
এ সদস্য পবিত্র কাবা ঘরের সম্মুখে দাড়িয়ে একটি কাগজ হাতে নিয়ে ছবি তুলেছে। যাতে লেখা রয়েছে “আমাদের বাদশাহ আবু বকর (আল বাগদাদী)!... মসজিদুল হারামের মিম্বার তোমার জন্য অপেক্ষায় রয়েছে”।
এ বাক্যের নীচে এইএসআইএলের কালো পতাকা এবং তাদের শ্লোগান লেখা রয়েছে।
সম্প্রতি জাতিসংঘের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থা এক বিবৃতিতে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং আইএসআইএলের ব্যাপারে বিশ্ববাসী বিশেষ করে মধ্যপ্রাচ্যের অধিবাসীদের সাবধান করে দিয়েছে এবং এদেরকে সৌদি আরবের পুতুল বলে অবিহিত করেছে।
3318343
 

captcha