
বার্তা সংস্থা ইকনা: কাজেম সিদ্দিকি বলেন- ইরানি জাতি অপমান সহ্য করে না। এ কারণে ইরান অন্য কিছু দেশের মতো সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে কোনো দাবিই মেনে নিতে পারে না। তিনি পরমাণু আলোচনক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন- পরমাণু আলোচনায় আমাদের প্রতিপক্ষ প্রতিশ্রুতি রাখতে অভ্যস্ত নয়। কাজেই তাদের বিশ্বাস করা যায় না।
তিনি বলেন- পরমাণু চুক্তি সই হওয়ার পরপরই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তা নিরাপত্তা পরিষদেরই হোক আর মার্কিন সরকার ও কংগ্রেসের আরোপিত নিষেধাজ্ঞাই হোক।
চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র অনুমোদনের প্রয়োজনীয়তার বিরোধিতা করে তিনি বলেন, আইএইএ হচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলোর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। আজকের জুমার নামাজের খুতবায় তিনি পবিত্র মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন এবং মুসলমানদের জন্য বিশেষকরে ইরাক, ইয়েমেন ও সিরিয়ায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানান। সূত্র: রেডিও তেহরান
3319649