IQNA

ইরাকে মুসলমানদের জন্য ইফতারের আয়োজন করেছে খ্রিস্টানরা

18:35 - July 01, 2015
সংবাদ: 3322198
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে ইরাকের বিভিন্ন শহরে মুসলমানদের জন্য ইফতার বিতরণ করছে সেদেশের খ্রিস্টানরা।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এইএসআইএল সেদেশের বিভিন্ন ধর্ম ও মাযহাবের মধ্যে সহিংসতা সৃষ্টির জন্য এ পর্যন্ত অনেক ষড়যন্ত্র করেছে। এমনকি সেদেশে বসবাসকৃত মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টানদের অনেক অঞ্চলে হামলা করেছে এবং তাদের অনেক গির্জা ধ্বংস করেছে।
ইরাকের খ্রিস্টানরা শত চাপের মুখে থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাসে সেদেশের বিভিন্ন শহরে অসংখ্য স্টল নির্মাণ করে মুসলমানদের মধ্যে ইফতার বিতরণ করছে।
ইরাকের রাজধানী বাগদাদের খ্রিস্টানরা ইফতারের কিছুক্ষণ পূর্বে মুসলমানদের মধ্যে ইফতার বিতরণের জন্য গির্জা সমূহের দরজা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে।
এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাথে যুদ্ধরত থাক ইরাকের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী কেন্দ্রে সেদেশের খ্রিস্টানরা বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানি এবং ঔষধ প্রেরণ করছে।
3321720
 

captcha