IQNA

গাজায় বধির শিক্ষার্থীদের জন্য তাফসিরে কুরআনের আলোকে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী

23:55 - July 03, 2015
সংবাদ: 3322605
আন্তর্জাতিক বিভাগ: গাজার দারুল কুরআনুল কারিম এবং সুন্নত এসোসিয়েশন পক্ষ থেকে বধিরদের জন্য তাফসিরে কুরআন প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রশিক্ষণ কর্মসূচী লেবাননের ‘ইমাম আশ শাতাবী’ নামক কুরআনিক আঞ্জুমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। গাজার উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
তাফসীরের আলোকে দু’মাস ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মসূচী প্রতিদিন ৪ ঘণ্টা করে অনুষ্ঠিত হবে এবং এ কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারার তাফসির সম্পর্কে জ্ঞান অর্জন করবে।
বধির শিক্ষার্থীদের জন্য ইঙ্গিতের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্সের ক্লাস গ্রহণ করা হবে। শিক্ষকগণ ইঙ্গিতের মাধ্যমে পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারার সকল সূরার অর্থ, মাফাহিম এবং তাফসিরের আলোকে ক্লাস গ্রহণ করবেন।
তাফসিরের ক্লাস ছাড়াও এ কেন্দ্রের পক্ষ থেকে বধির শিক্ষার্থীদের জন্য হাদিসের তাফসির ও ফিকাহ সহ অন্যান্য ধর্মীয় জ্ঞানের আলোকে বিভিন্ন ক্লাস গ্রহণ করা হয়।
3322306

captcha