
বার্তা সংস্থা ইকনা: এ ইফতার পার্টির মাধ্যমে অভাবগ্রস্তদের সাহায্য কারার জন্য অর্থ অনুদান করা হবে।
মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্র এসোসিয়েশনের সহকারী পরিচালক আহমেদ খাভার এ ব্যাপারে বলেন: মুসলমান হিসেবে মনে করি সকলকে রোজা রাখার প্রতি আহ্বান জানানো আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন: আমরা আমাদের সাধ্য মত অভাবগ্রন্থদের সাহায্য কবর।
এ ইফতার পার্টির মাধ্যমে সংগৃহীত সকল অর্থ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং সিরিয়ার উদ্বাস্তুদের জন্য প্রেরণ করবে মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্র এসোসিয়েশন।
আহমেদ বলেন: যে সকল দেশের অভাবগ্রন্থ জনগণদের খাদ্যের অভাবে সবসময় রোজা রাখছে আমরা তাদের পাশে আছি এবং আমাদের সাধ্য মত তাদেরকে সাহায্য করার চেষ্টা করব।
কানাডার সেন্ট জনস শহরে মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান মাসের শুরু থেকে জামাত সহকারে নামাজ এবং ইফতারে সকলে একত্রিত হয়।
সেন্ট জনসের সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ব্যবধান প্রায় ১৮ ঘণ্টা এবং গরমে এ দীর্ঘ ব্যবধানে এ শহরের মুসলমানেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা রাখছেন।
বর্তমানে কানাডায় ৩ শতাংশের অধিক মুসলিম অধিবাসী রয়েছে।
3323360