IQNA

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিনিধি সবার শীর্ষে

19:09 - July 06, 2015
সংবাদ: 3324184
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে হেফজ বিভাগে অনুষ্ঠিত ১৯তম অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সকল দেশের প্রতিনিধিদের পিছিয়ে রেখে বাংলাদেশের ১২ বছরের প্রতিনিধি মুহাম্মাদ যাকারিয়া শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিন সমূহে মুহাম্মাদ যাকারিয়া তার সুললিত কণ্ঠ কুরআন তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন।

যাকারিয়ার পিতা ঢাকা শহরের একটি মসজিদের আলেম। তিনি ৭ বছর থেকে কুরআন হেফজ করা শুরু করেন। এ পর্যন্ত মিশর, জর্ডান এবং কাতার  সহকারে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যাকারিয়া মিশরে অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম ও জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থানের অধিকারী হন।
তিনি একজন সফল মুবাল্লিগ হয়ে ইসলামের সুন্দর বানী জনগণের মধ্যে পৌছিয়ে দিতে চান।
এছাড়াও এ প্রতিযোগিতায় মৌরিতিনিয়া এবং ইরানের প্রতিনিধি পর্যায়ক্রমে  দ্বিতীয় ও তৃতিয় স্থানের অধিকারী হন।


ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন বেহযাদফার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থানের অধিকারী হন।
ইরানী প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন ২০০০ সালে সেদেশের রাজধানী তেহরান জন্মগ্রহণ করেন। ইরানে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থানের অধিকারী হন। আর এ জন্য তাকে দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।
এ প্রতিযোগিতার হেফজ বিভাগের চূড়ান্ত ফলাফল ৭ম জুলাই ঘোষণা করা হবে।
বলাবাহুল্য, দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে জুনে ৮০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৭ম জুলাই অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়।

3323802

captcha