
বার্তা সংস্থা ইকনা: অন্যান্য বছরের মত চলতি বছরেও মালয়েশিয়ার হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্ম সহ অন্যান্য ধর্মের অনুসারীগণ মুসলমানদের সাথে ঐক্য প্রতিষ্ঠান লক্ষ্যে ৫ম জুলাই রোজা রেখেছেন।
এ সকল ধর্মের অনুসারীগণ জাতির ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সকল মালয়েশিয়ার জন্য রোজা’ শিরোনামে গতকাল মুসলমানদের সাথে রোজা রেখেছেন।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের বড় মেয়ে মারিনা মাহাথিরের উদ্যোগে এ প্রথার প্রচলন হয়। সামাজিক কর্মী মারিনা বলেন: এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিমরাও রোজার অভিজ্ঞতা অর্জন করবে।
মালয়েশিয়া বহুজাতি সংবলিত দেশ। সেদেশের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি। এর মধ্যে ৬১ শতাংশ মুসলমান, ২০ শতাংশ বৌদ্ধ, ৯ শতাংশ খ্রিস্টান এবং ৭ শতাংশ হিন্দু এবং বাকী ৩ শতাংশ অন্যান্য ধর্মের অনুসারী।
3323928