
বার্তা সংস্থা ইকনা: ৭৫ বছর বয়সী সৌদ আল ফায়সাল দীর্ঘ ৩৫ বছর যাবত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গতকাল আমেরিকায় ইন্তেকাল করেছেন।
তিন ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৬৪ হতে ১৯৭৫ সালে সৌদি আরবের তৃতীয় বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের সন্তান। আমেরিকা প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি পাশ করেন। ১৯৭১ সালে ৪ বছরের জন্য সেদেশের তেল মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং ১৯৭৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন।
সৌদি আরবের সাবেক বাদশাহ আব্দুল্লাহ মৃত্যু পর এবং বাদশাহ সালমান কর্তৃক সেদেশের অনেক কর্মকর্তাগণ বরখাস্ত হওয়া পর, চলতি বছরের ২৯শে এপ্রিলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়।
3326084