
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। জর্ডানের রাজধানী আম্মানে ‘বাদশাহ হুসাইন বিন তালাল’ মসজিদে ১২ই জুলাই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন করা হবে।
পুরুষদের জন্য ‘আল হাশেমী’ শিরোনামে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলোকে ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৮ম জুলাই শুরু হয়েছে।
এ প্রতিযোগিতায় ২৭টি দেশের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। আম্মানে ‘বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আল হুসাইন’ মসজিদ সংলগ্ন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জর্ডানে ‘আল হাশেমী’ শিরোনামে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলোকে ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মুহাম্মাদ রেজা আহমাদী অংশগ্রহণ করেছেন।
3326440