IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২০ লাখ যায়েরের নাজাফে উপস্থিত

23:44 - July 11, 2015
সংবাদ: 3326791
আন্তর্জাতিক বিভাগ: প্রথম ইমাম হযরত আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর এবং বিদেশ থেকে ২০ লাখ যায়ের ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে উপস্থিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী নাজাফের গভর্নর আদনান আয যারফি বলেন: অন্যান্য বছরের তুলনায় এ বছরে নিরাপত্তা পরিকল্পনার যে পার্থক্য রয়েছে তা হচ্ছে, চলতি বছরে উন্নত তথ্যের প্রতি নির্ভর করা হয়েছে। আর এ কারণে নিরাপত্তা বাহিনীর উপস্থিত সীমিত করা হয়েছে।
বলাবাহুল্য, ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠানের নিরাপত্তার জন্য নাজাফ থানার ওসি ২৫ হাজার পুলিশকে নিয়োগ করেছে।
এ উপলক্ষে নাজাফ শহর ছাড়াও কুফা শহর এবং যায়েরদের চলাচলের স্থান সহ পরিবহণ খাতেও নিরাপত্তা বাহিনী টহল দেয়।
3326670

captcha