IQNA

নিউ ইয়র্কে ‘স্ট্যান্ড আপ কমেডি’ শিরোনামে প্রথম ইসলামিক উৎসব

18:03 - July 12, 2015
সংবাদ: 3327235
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করার জন্য আমেরিকার এক মুসলিম কমেডি গ্রুপ ‘স্ট্যান্ড আপ কমেডি’ শিরোনামে প্রথম ইসলামিক উৎসবের আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইকনা: স্ট্যান্ড আপ কমেডির প্রযোজক ‘দ্বীন ওবাইদুল্লাহ’ বলেন: আমরা দৃঢ়ভাবে অনুভব করছি যে সকলকে জানানো উচিত যে, মুসলমানেরাও মজা করতে পারে এবং আমাদের মধ্যেও রসিকতাবোধ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, আমরাও অন্যদেরকে হাসাতে পরি এবং আমাদের সে ক্ষমতা রয়েছে।
‘স্ট্যান্ড আপ কমেডি’ প্রথম ইসলামিক উৎসব নিউ ইয়র্কে ২১শে জুলাই হতে ২৩শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিন ব্যাপী এ অনুষ্ঠানে ১০ জন মুসলিম কৌতুকাভিনেতা পারফর্ম করবে।
ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় এবং মুসলমানদের বিভিন্ন বিষয়ের আলোকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমেরিকার মুসলিম কমেডিয়ান ‘প্যারিচার মাস’ বলেন: আমেরিকার অধিবাসীরা দুটি জিনিষকে ভয় পাই: কালো চামড়ার লোক ও মুসলমান। আমি এ দুটিরই অন্তর্ভুক্ত।
‘স্ট্যান্ড আপ কমেডি’ প্রথম ইসলামিক উৎসবের সর্ব প্রথম অনুষ্ঠান ‘আল্লাহ আমাকে কমে  ডিয়ন হিসেবে নির্মাণ করেছেন’ শিরোনামে মঞ্চে অভিনয় করবেন মাস এবং অপর দুই মুসলিম কমেডিয়ান।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তামানে আমেরিকায় প্রায় ৮০ লাখ মুসলিম অধিবাসী বসবাস করছে এবং আমেরিকায় বসবাসকৃত অধিকাংশ মুসলমানেরাই ইসলাম ধর্ম সম্পর্কে ততটা জ্ঞান রাখেন না।
3327196

captcha