IQNA

ফেতরার পরিমাণ ঘোষণা করলেন সর্বোচ্চ নেতা

23:22 - July 15, 2015
সংবাদ: 3328719
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র দপ্তর থেকে ফেতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে প্রতি জনের ফেতরার পরিমাণ ৬ হাজার তুমান নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: যে সকল পরিবার প্রধান খাদ্য চাল, সে পরিবারের প্রতি সদস্যের জন্য তিন কেজি চালের সমপরিমাণ অর্থ অথবা যাদের প্রধান খাদ্য রুটি তাদের পরিবারের প্রতি সদস্যের জন্য তিন কেজি আটার মূল্য নির্ধারণ করতে হবে ফেতরার জন্য।
ইরানের অধিকাংশ পরিবারের পরিবারে প্রধান খাদ্য রুটি। আর এ জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র দপ্তর থেকে তিন কেজি আটার মূল্য নির্ধারণ করা হয়েছে ফেতরার জন্য। এ হিসাব মতে প্রতি সদস্যের জন্য ফেতরার পরিমাণ সর্বনিম্ন ৬ হাজার তুমান নির্ধারণ করা হয়েছে।
3328676

captcha