IQNA

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯৩০ জন কারাবন্দীকে ক্ষমা করলেন সর্বোচ্চ নেতা

19:03 - July 17, 2015
সংবাদ: 3328984
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯৩০ জন কারাবন্দীকে ক্ষমা করলেন ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী।

বার্তা সংস্থা ইকনা:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯৩০ জন সাধারণ কারাবন্দীকে ক্ষমা করার জন্য ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী’র নিকট ইরানের সরকারী সাসপেন্ড সংস্থা এবং সশস্ত্র বাহিনীর বিচারক সংস্থা প্রস্তাব করেছে। তিন এ সকল কারাবন্দীদের ক্ষমার প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী’র নিকট বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ লারিজানি ৯৩০ জন সাধারণ কারাবন্দীর ক্ষমার জন্য একটি পত্র প্রেরণ করেন। সর্বোচ্চ নেতা এ প্রস্তাবে সম্মতি প্রদান করে ৯৩০ জন কারাবন্দীর ক্ষমা মঞ্জুর করেন।
3328782

captcha