IQNA

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের প্রতিরোধের আলোকে আন্তর্জাতিক সম্মেলন

23:04 - July 25, 2015
সংবাদ: 3335072
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার রাজধানী দামেস্কের ‘দারুল আসাদ’ সাংস্কৃতিক কেন্দ্রে ২৪শে জুলাই তাকফিরি সন্ত্রাসীদের প্রতিরোধের আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসীদের প্রতিরোধের আলোকে আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামী গাইডেন্স মন্ত্রী উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী এ সম্মেলন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম, ইরানের সংস্কৃতি ও ইসলামী গাইডেন্স মন্ত্রী আলী জান্নাতি, সিরিয়ার তথ্যমন্ত্রী ইমরান  আয যায়বী এবং  সিরিয়ার, রাশিয়া, ইরান, কিউবা, স্পেন, চীন, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, লেবানন, ইরাক, আলজেরিয়া, মরক্কো, বাহরাইন, জর্ডান, সুদান, সৌদি আরব, তিউনিসিয়া, সাইপ্রাস, ইংল্যান্ড, জার্মানি ও কুয়েতের ১৩০টি মিডিয়ার উপস্থিতিতে শুরু হয়েছে।
তাকফিরি সন্ত্রাসীদের প্রতিরোধের আলোকে আন্তর্জাতিক সম্মেলন সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এবং দামেস্কের ‘দারুল আসাদ’ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সংস্কৃতি ও ইসলামী গাইডেন্স মন্ত্রী আলী জান্নাতি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার পাশেই আসে। কারণ ইরান সর্বদা সত্যকে সমর্থন করে এবং সত্যের পাশেই আছে ও থাকবে।
3332476
 

captcha