IQNA

শান্তির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করলেন ইন্দোনেশিয়ার খ্রিস্টান ও মুসলিম নেতারা

23:37 - July 26, 2015
সংবাদ: 3335538
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয়ার পাপুয়া শহরে গত সপ্তাহে ঈদের নামাজের সময় মুসলমানদের ওপর হামলা চালায় সেদেশের খ্রিস্টানরা। আর এ উত্তেজনা বন্ধের জন্য এক শান্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে সেদেশের খ্রিস্টান ও মুসলিম নেতারা।

বার্তা সংস্থা ইকনা: পাপুয়া শহরের একটি মসজিদে গত সপ্তাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় খ্রিস্টানদের এক চরমপন্থি দল মসজিদে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং মুসল্লিদের ওপর পাথর নিক্ষেপ করে।
এছাড়াও তারা মুসলমানদের বেশকিছু ব্যক্তিগত সম্পত্তিতে আগুন জ্বালায় এবং তাদেরকে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করে।
পুলিশ মুখপাত্র জানিয়েছে, এক খ্রিস্টান নেতা চিঠি প্রেরণের মাধ্যমে মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে নিষেধ করে। কিন্তু স্থানীয় মুসলমানেরা ঐ নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের নামাজ আদায় করতে আসলে এ ঘটনা ঘটে।
আর এ উত্তেজনা বন্ধের জন্য এক শান্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে খ্রিস্টান ও মুসলিম নেতারা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদা ধর্মীয় শান্তির জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি ধ্বংসপ্রাপ্ত মসজিদের পুনর্নির্মাণের জন্য ৭০ হাজার ডলার বরাদ্দ করেছেন।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সেদেশের মোট জনসংখ্যার মধ্যে ২ কোটি ৩৭ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। অপরদিকে ৮৫ শতাংশ মুসলিম নিয়ে সংগঠিত ঐ দেশে খ্রিস্টানদের সংখ্যা মাত্র ১২ শতাংশ।
3334998

captcha