
বার্তা সংস্থা ইকনা: সানার পশ্চিমাঞ্চলীয় ‘আল হারাজী’ মসজিদের নিকটে এ বোমাটি বিস্ফোরণ হয়। নামাজ শেষে মুসল্লিরা যখন আল হারাজী মসজিদ থেকে বের হয়, ঠিক তখন গাড়ীতে রক্ষিত বোমাটি বিস্ফোরণ ঘটে।
মসজিদের নিকটবর্তী একটি হাসপাতালের চিকিৎসক জানান, শিয়া মসজিদে সন্ত্রাসীদের এ হামলার ফলে ৯ জন নিহত এবং অপর ৬ জন গুরুত্বর আহত হয়।
মসজিদের নিকটে এ বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই সামাজিক নেটওয়ার্ক টুইটারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এ নৃশংস হামলার দায়ভার স্বীকার করে।
গত মাস থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইয়েমেনের হুতি শিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী মূলক কার্যক্রম করছে এবং এ পর্যন্ত অনেকেই শহিদ করেছে।
3336939