
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের স্থানীয় কর্মকর্তা আজ (১ম আগস্ট) জানিয়েছে, বাঘলানের পাঁচটি মসজিদে সশস্ত্র সন্ত্রাসীর আগুন জ্বালিয়ে মসজিদের ব্যাপক ক্ষতি করেছে।
বাঘলান প্রদেশের হজ্ব ও ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান আবদুর রাশিদ নাদিম বলেন: এ ঘটনাটি দুই দিন পূর্বে বাঘলান প্রদেশের পালখামারী শহরের অন্তর্গত দান্দগুরী গ্রামে ঘটেছে।
তিনি আরও বলেন: দেশটি শীর্ষ চরমপন্থি দল তালেবান, কিম্বা অন্যান্য সন্ত্রাসী দল এখনো এ হামলার দায়ভার স্বীকার করেনি। তবে স্থানী জনগণ জানায়, এ অঞ্চলে বেশ কিছুদিন যাবত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিভিন্ন সন্ত্রাসী মূলক কার্যক্রমে লিপ্ত ছিল।
আফগানিস্তানের অন্যতম প্রদেশগুলোর মধ্যে বাঘলান একটি। এ প্রদেশের পরিধি ২১১১২ বর্গ কিলোমিটার এবং উক্ত প্রদেশে মোট ৭৭৯০০০ জন অধিবাসী বসবাস করছে।
3337456