IQNA

কুরআন শিক্ষা বিস্তারের জন্য ভারতের ওলামাদের উদ্যোগ

10:45 - August 09, 2015
সংবাদ: 3340406
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলিম ওলামাদের একটি দল ‘সকলের জন্য কুরআন’ নামক এক প্রকল্প প্রবর্তনের মাধ্যমে পবিত্র কুরআনের ডিজিটাল কপি জনগণের মধ্যে বিতরণ করছে।

বার্তা সংস্থা ইকনা: একটি মাক্রোবাসের  করে মুসলিম ওলামারা এ প্রকল্প শুরু করেছেন এবং বিভিন্ন অঞ্চলে ঘুরে পবিত্র কুরআন সম্পর্কে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
এছাড়াও, পবিত্র কুরআনের ডিজিটাল কপি জনমত নির্বিশেষে সকলের মাঝে বিতরণ করছেন।
যে সকল আগ্রহী ব্যক্তি সিডি, ডিভিডি, ফ্ল্যাশ, স্মার্ট ফোন, মেমরি কার্ড, এবং হার্ড ড্রাইভ নিয়ে মাক্রোবাসে থাকা ওলামাদের নিকট যাবে তাদেরকে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআনের ডিজিটাল কপি প্রদান করা হবে।
ভারতের ওলামা সারতাজ আহমাদ বলেন: মহান আল্লাহর বানী সকল জনগণের নিকট পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কারণ আসমানি গ্রন্থ শুধুমাত্র মুসলমানদের জন্য নয়।
ভারতের বিশিষ্ট আলেম এবং মুসলিম পার্সোনাল ল 'অ্যাসোসিয়েশন মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ এ প্রকল্প শুরু করেছেন।
এ প্রকল্পকে প্রশংসিত করে ভারতের আলেম সাইয়্যেদ বিলাল হাসান তাকাভি বলেন: এ প্রকল্পের মাধ্যমে ভারতীয় জনগণের শান্তির ধর্ম, ইসলাম সম্পর্কে সকল ভ্রান্তি ধারণা দুর হবে।
বলাবাহুল্য, পবিত্র কুরআনের শান্তির বার্তা প্রচারের উদ্দেশ্যে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
3339910

captcha