IQNA

ইসলাম ধর্ম গ্রহণ করল স্প্যানিশ পরিবার

23:53 - August 10, 2015
সংবাদ: 3341155
আন্তর্জাতিক ডেস্ক: স্প্যানিশ এক ব্যক্তি তার দুই সন্তান নিয়ে মরক্কোর একটি মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: স্প্যানিশ এক ব্যক্তি তার এক ছেলে এবং এক মেয়ে নিয়ে মরক্কোর ‘আল জাদিদা’ শহরের নুর মসজিদে গত শুক্রবার উপস্থিত হয়ে শাহাদাতাইন (মহান আল্লাহর একত্ববাদের প্রতি সাক্ষ্য এবং মহানবী (স.) এর রেসালতের সাক্ষ্য) পাঠ করার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মরক্কোর "কাসাব্লাংকা" শহরের ৯০ কিলোমিটার দূরে অবস্থিত আল জাদিদা শহর।
জুম্মার নামাজের পর সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে স্প্যানিশের এ ব্যক্তি তার দুই সন্তানকে নিয়ে শাহাদাতাইন পাঠ কারার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে স্প্যানিশের এ ব্যক্তি ও তার সন্তানরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার পর ইসলামিক নাম রেখেছেন তারা।
প্রতি বছরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মরক্কোয় ঘুরতে আসা নাগরিকরা ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রতি বছরেই গ্রীষ্ম কালে অনেক অমুসলিমরা মরক্কো সফর কারার পর শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে।
এর পূর্বে গত মাসে সুইজারল্যান্ড এবং ফ্রান্সের দুই খ্রিস্টান ব্যক্তি মরক্কোর কাতিবা মসজিদে উপস্থিত হয়ে শাহাদাতাইন পাঠ করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
3341034
 

captcha