IQNA

টেলিভিশন দেখার ওপর আইএসআইএলের নিষেধাজ্ঞা জারি

23:55 - August 10, 2015
সংবাদ: 3341156
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তাদের দখলকৃত সিরিয়ার রাক্কা শহরের বাসিন্দাদের টেলিভিশন দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা ইকনা: আইএসআইএল সিরিয়ার রাক্কা শহরকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। তারা এ শহরে বসবাসকৃত অধিবাসীদের টেলিভিশনের সকল অনুষ্ঠান দেখতে নিষেধ করেছে।
সিরিয়ার রাক্কা শহরের রাজনৈতিক ও সামাজিক কর্মীগণ ঘোষণা করেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল রাক্কার বাসিন্দাদের শুক্রবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিনে টেলিভিশন দেখতে নিষেধ করেছে। শুক্রবার টেলিভিশন দেখার ওপর শর্ত আরোপ করেছে। আইএসআইএলের শর্ত হচ্ছে রাক্কা অধিবাসীরা শুক্রবার টেলিভিশনে শুধুমাত্র কুরআন তেলাওয়াত দেখতে পারবে।
শুধুমাত্র এটাই আইএসআইএলের কঠিন এবং জোরপূর্বক নির্দেশ নয়। এর পূর্বে রাক্কার অধিবাসীদের জন্য ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারও বন্ধ করেছিল সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। তাদের এ আইন অনুযায়ী রাক্কার অধিবাসীরা শুধুমাত্র ইন্টারনেট ক্যাফে সকাল ৯টা হতে বিকাল ৫ পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে। যদি কেহ তাদের এ আদেশ অমান্য করে তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হত। আর যদি কোন ইন্টারনেট ক্যাফে নির্ধারিত সময়ের অধিক খোলা থাকত তাহলে তাদের ক্যাফে বন্ধ করে দেওয়া হত এবং ক্যাফের মালিককে কঠিন শাস্তি দেওয়া হত।
১৯ হাজার বর্গ কিলোমিটার রাক্কা প্রদেশে প্রায় ২০ লাখ জনগণের বসতি। আর এ সকল জনগণ সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের ভয়ে জীবন কাটাচ্ছে। তাদের নতুন নতুন নিয়মের ফলে জনগণ অতুষ্টি হয়ে গিয়েছে।
২০১৩ সালের মার্চ মাসে এ শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আবির্ভাব হয়। তারা ধীরে ধীরে রাক্কা শহরের আশে পাশের অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেই। এবং দীর্ঘ দু’বছর যাবত নিজেদের সকল বিরোধী ব্যক্তিদের হত্যা অথবা শহর থেকে বের করে দিয়েছে তারা এবং এ শহরকে নিজেদের কর্মস্থলের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।
3340448

captcha