IQNA

উত্তপ্ত পশ্চিম তীর: ইসরাইলি সেনাদের গুলিতে ফের নিহত ফিলিস্তিনি যুবক

4:40 - August 11, 2015
সংবাদ: 3341171
জর্দান নদীর পশ্চিম তীরে দখলদার ইহুদীবাদী ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা : জর্দান নদীর পশ্চিম তীরে দখলদার ইহুদীবাদী ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে ওই যুবক এক দখলদার সেনার ওপর চড়াও হলে তাকে গুলি করে হত্যা করা হয়।

ইহুদিবাদী অভিবাসীরা সম্প্রতি ফিলিস্তিনের একটি বাড়িতে আগুন দিয়ে ১৮ মাসের একটি শিশু ও তার পিতাকে পুড়িয়ে হত্যা করে। ওই ঘটনার জের ধরে যখন সেখানে ব্যাপক উত্তেজনা চলছে তখন ফের ফিলিস্তিনি যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটলো। অগ্নি সংযোগের ঘটনায় নিহত শিশুর মাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইসরাইলি সেনারা সম্প্রতি আল আকসা মসজিদ, জর্দান নদীর পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাস এলাকায় ফিলিস্তিনি অধিবাসীদের ওপর হামলা জোরদার করেছে।

ইহুদিবাদীদের হাতে ১৮ মাসের শিশুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে এবং ফিলিস্তিনিরাও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।#



সূত্র : আইআরআইবি

captcha