IQNA

কানাডার মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মুহাম্মাদ (সা.)’ ফিল্ম

23:53 - August 13, 2015
সংবাদ: 3342882
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ইরানী খ্যাতনামা নির্মাতা মাজিদ মাজদির নির্মিত ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: কানাডার ৩৯তম মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে যে সকল চলচ্চিত্র প্রচার করা হতে তার নাম ঘোষণা করেছে। এ উৎসব অনুষ্ঠানে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ ছবির পাশাপাশি ইরানের নির্মাতা খসরু মাসুমের ‘তাবু’ এবং মোস্তফা আহমাদির পরিচালনায় ‘নাজদিকতার’ সিনেমাও প্রচার করা হবে।
চলতি বছরে বিশ্বের ৮৬ টি দেশের ছোট-বড় ২ হাজারের অধিক ছবি এ উৎসব অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে।
মন্ট্রিয়েল ফিল্ম ফেস্টিভালে ইরানের চলচ্চিত্র নির্মাতা রুহুল্লাহ হেজাজীর ‘মারগে মহি’ (মাছের মৃত্যু), হুমান সাইয়্যেদীর ‘এয়তেরাফাতে জেহনে খাতারনাকে মান’ (আমার বিপজ্জনক চিন্তার স্বীকারোক্তি’, আহমেদ রামজান জাদে’র ‘হেকায়েতে আশেকী’ (ভালবাসার গল্প) এবং আলী রেজা রেইসিয়ানের পরিচালিত ‘দৌরানে আশেকী’ (ভালবাসার যুগ) সিনেমা প্রদর্শন করা হবে।
কানাডার মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠান ২৭শ আগস্ট শুরু হবে এবং একাধারে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
3341461
 

captcha