IQNA

গ্রেফতার করা হলো লেবাননের তাকফিরি নেতা এবং সন্ত্রাসী আহমেদ আসিরকে

23:34 - August 15, 2015
সংবাদ: 3344504
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের নিরাপত্তা বাহিনী সেদেশের সালাফি মুবাল্লিগ এবং কুখ্যাত সন্ত্রাসী আহমেদ আসিরের গ্রেফতারের খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের নিরাপত্তা বাহিনী পলাতক তাকফিরি চরমপন্থি নেতা আহমেদ আল-আসিরকে আটক করেছে। আরব এ দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বৈরুতের ‘রাফিক হারিরী’ আন্তর্জাতিক বিমান বন্দর হতে এ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এ কুখ্যাত সন্ত্রাসী নিজের চেহারা পরিবর্তন করে ছদ্মবেশে জাল পাসপোর্টের মাধ্যমে লেবানন হতে মিশরে পালাতে চেষ্টা করেছিল।
নিউজ চ্যানেল আল মিয়াদিন জানিয়েছে, জাল পাসপোর্টের সহায়তায় ছদ্মবেশে দেশ ছেড়ে মিশর যাওয়ার সময় ‘রাফিক হারিরী’ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিরকে গ্রেফতার করা হয়।
কে এই আসির?
আল আসির লেবাননের এক সালাফি মুবাল্লিগ। ২০১১ সালে সিরিয়ায় সঙ্কটের শুরুতেই সেদেশের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপকে পূর্ণ সমর্থন করে মিডিয়ায় নিজের খ্যাতি অর্জন করেন।
এ সন্ত্রাসী লেবাননে প্রতিরোধ সংস্থার সাথে নিজের বিরোধী মতামত ২০১২ সালে প্রকাশ্যে ঘোষণা করে। সিডন শহরে  সরকার বিরোধী বিক্ষোভ করে। সিরিয়ায় সঙ্কটের শুরুতেই ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করেছিল আল আসির।
সম্প্রতি এ সন্ত্রাসী লেবাননে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে সিডনে শহরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। ওয়াহাবী বাহিনীর সহায়তায় লেবাননের সেনাবাহিনীর চেক পয়েন্টে আক্রমণ করে। এ হামলায় লেবাননের ১৬ জন সৈন্য শহীদ হয়। এ ঘটনার পর আহমেদ আল-আসিরের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। তাকে লেবাননে তাকফিরি গোষ্ঠীর কট্টর সমর্থক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
লেবাননের সেনাবাহিনীর ব্যাপক প্রতিক্রিয়ার ফলে নিজের নিকট আত্মীয়দের নিয়ে পালায় এবং তার সন্ত্রাসী দলের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে যায়।
লেবাননের আদালত আসিরের অনুপস্থিতিতে তার ফাঁসির হুকুম জারি করে।
আহমেদ আল আসিরের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তবে -সশস্ত্র গ্রুপ সৃষ্টি, সেনাবাহিনীর উপর আক্রমণ, সৈন্য ও সেনা কর্মকর্তাদের হত্যা, বিস্ফোরক দ্রব ও হালকা ও ভারী অস্ত্র সাথে রাখ এবং সেগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা- অন্যতম।
3344407

 

captcha