
বার্তা সংস্থা ইকনা: বর্নো রাজ্যের একটি বাজারে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা। এ হামলার ফলে বোকো হারামের চার জন্য সদস্য (যারা নিজেদের নিকট বোমা রেখেছিল) নিহত হয়েছে।
এছাড়াও বাজারের প্রবেশদ্বারে অবস্থিত নিয়ন্ত্রণ কেন্দ্রে বোকো হারামের এ আত্মঘাতী হামলার ফলে ৭ ব্যক্তি আহত হয়েছে।
ইতিমধ্যে, বোকো হামামের নিয়ন্ত্রিত সাম্বিসা জঙ্গলে তাদের নেটওয়ার্ক ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করেছিল। আর গোপন সূতে এ খবর পেয়ে নাইজেরিয়ান সেনাবাহিনী আকাশ পথে এ সন্ত্রাসী দলের ওপর হামলা চালায়।