IQNA

ইরানী হজ্ব এজেন্সির সাথে এক বৈঠকে সর্বোচ্চ নেতা;

হজ্বের মাধ্যমে ইরানী জাতির ঐক্যর অভিজ্ঞতা সর্বত্র পৌঁছে যাবে

19:16 - August 22, 2015
সংবাদ: 3350052
বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী শনিবার (২২শে আগস্ট) ইরানী বিভিন্ন হজ্ব এজেন্সির কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেন: “ইরানী জাতি ইসলামী উম্মাহর সংহতি, সহানুভূতি এবং সার্বভৌমত্বের বিষয়সমূহ মহান হজ্ব পালনের মাধ্যমে সর্বত্র পৌছিয়ে দেবে”।

বার্তা সংস্থা ইকনা: যারা বাস্তবতা বিকৃত করে মুসলমানদের মধ্যে অনৈক্যের বীজ বপন করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
তিনি আজ (শনিবার) তেহরানে ইরানের হজ্ব বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ সতর্কবাণী উচ্চারণ করেন। সর্বোচ্চ নেতা বলেন, “হজ্ব শুধুমাত্র ইরানি জনগণের কোনো বিষয় নয় বরং এটির সঙ্গে গোটা মুসলিম উম্মাহ জড়িত। এ ছাড়া, ইসলামকে চিরঞ্জীব রাখার একটি মূল উপাদান হচ্ছে হজ্ব।” ইসলামের এই মহান আনুষ্ঠানিকতা মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য ও সংহতি স্থাপনের অমূল্য সুযোগ এনে দেয় বলেও তিনি মন্তব্য করেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, হজ্ব হচ্ছে ইসলামি সম্পর্ক ও সহানুভূতির বাস্তব প্রতীক। যারা মুসলমানদের মনোযোগকে বাস্তবতা ও ইসলামের মূল চালিকাশক্তি থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে বিভক্তি ও বিচ্ছেদের বীজ বপন করতে চায় তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক।
যারা ‘জাতীয়তাবাদ’কে মুসলিম উম্মাহর উপরে অগ্রাধিকার দিতে চায় তাদের তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘মুসলিম উম্মাহ’র চেয়ে আর কোনো জাতি শ্রেষ্ঠ হতে পারে না।
বলাবাহুল্য, চলতি বছরে ইরান হতে ৪৫৫টি কাফেলায়  ৬৪ হাজারের অধিক হাজ্বি হজ্ব পালন করবেন।
এ বৈঠকের পূর্বে হযরত আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী তেহরানে অনুষ্ঠিত হজ্ব বিষয়ক প্রদর্শনী প্রদর্শন করেন।
3349856

captcha