IQNA

সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে আইএসআইএলের মুফতি

22:48 - August 24, 2015
সংবাদ: 3351065
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি সামরিক বাহিনীর আকাশ পথে হামলার ফলে ইরাকের মসুলের অবস্থিত আইএসআইএলের আলজেরিয়ান মুফতি নিহত হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: ইরাক যুদ্ধ প্রচারাভিযান এক বিবৃতিতে জানিয়েছে: ইরাকি সামরিক বাহিনীর আকাশ পথে হামলা চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের আলজেরিয়ান মুফতি এবং কিছু যোদ্ধাদের নিহত করেছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ইরাকি এয়ার ফোর্স মসুলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে আইএসআইএলের আলজেরিয়ান মুফিত এবং কিছু যোদ্ধাদের নিহত করেছে।
এ বিবৃতিতে আরও এসেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা ঐ গোপন আস্তানায় বৈঠক করছিল। আর এ খবর নিশ্চিত হওয়া পর সেখানে হামলা চালানো হয় এবং সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সহ ঐ গোপন আস্তানায় সম্পূর্ণ ধ্বংস করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নেইনাওয়া প্রদেশের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীদের হাত থেকে যৌথ নিরাপত্তা বাহিনী দুটি গ্রাম মুক্ত করে। এ অপারেশনে আইএসআইএলের অনেক সদস্য নিহত হয়।
3350948
 

captcha