IQNA

হিজাবের কারণে বহিষ্কার হল স্কুল ছাত্রী

23:53 - August 27, 2015
সংবাদ: 3353185
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের বর্ন প্রদেশের একটি হাইস্কুলের শিক্ষার্থীর হিজাব থাকার ফলে স্কুল কর্তৃপক্ষ তাকে ক্লাসে বসার অনুমতি দেয়নি।

বার্তা সংস্থা ইকনা: "সুইজারল্যান্ডের বার্নে রাষ্ট্র শিক্ষা কর্মকর্তা ‘এরউইন সোমার’ বলেন: যদি এই শিক্ষার্থীর কথা সঠিক হয়ে থাকে, তাহলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনার ফলে স্কুল কর্তৃপক্ষ ঐ স্কুল ছাত্রীর অভিভাবকের সাথে কথা বলতে বাধ্য হয়।
সুইজারল্যান্ডে ২০০৯ সালে স্কুল ছাত্রীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রচলন শুরু হয়। তবে এ নিয়মের কোন আইনগত ভিত্তি নেই।
বার্ন প্রদেশের শিক্ষা বিভাগ ঘোষণা করেছে, হিজাব নিষেধাজ্ঞার ওপর তারা কোন নির্দেশ দেয়নি। অতএব স্কুলছাত্রীরা হিজাব সহকারে যেকোনো ধর্মীয় পোশাক পরে স্কুলে আসতে পারে।
সুইজারল্যান্ডে এটাই প্রথম নয়, এর পূর্বেও হিজাবের কারণে মুসলিম শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে।
গতবছর গ্রীষ্মে সুইজারল্যান্ডের সেন্ট গ্লেন প্রদেশের একটি স্কুলের ১৩ বছরের মুসলিম শিক্ষার্থীকে হিজাব থাকার ফলে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। আর এর প্রতিবাদে শিক্ষার্থীর অভিভাবক আইনি ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে দেশটির আদালত এ শিক্ষার্থীর পক্ষে রায় দেয় এবং এ পদক্ষেপকে আইন বিরোধী বলে অবিহিত করেছে।
জরিপ অনুযায়ী সুইজারল্যান্ডে মোট ৪ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সেদেশে মোট ৮০ লাখ জনগণের মধ্যে প্রায় ৫ শতাংশ জনগণই মুসলমান।
3351139

captcha