
বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা মসুল সহ তাদের নিয়ন্ত্রিত অঞ্চল সমূহের মসজিদগুলো একের পর এক ধ্বংস করে চলছে। এ ছাড়াও তারা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহও ধ্বংস করে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আইএসের সদস্যরা এ মসজিদের ভিতরে রিমোট নিয়ন্ত্রিত বেশ কয়েকটি বোম রেখে, দুর থেকে রিমোটের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মসজিদটি ধ্বংস করেছে।
ইরাকে সামরিক কর্মকর্তারা কর্নেল আব্দুর রহমান আল জাবুরী বলেন: এ মসজিদের পাশে মুসলমানদের কবর এবং জিয়ারতগাহ থাকার ফলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল মসজিদটি ধ্বংস করেছে।
তিনি বলেন: আইএসআইএল, মসজিদ ও করব ধ্বংস করার কর্ম অব্যাহত রেখেছে। এ সন্ত্রাসী দলটি এপর্যন্ত ইরাকের নেইনাওয়া প্রদেশের অনেক মসজিদ ধ্বংস করেছে।
3353375