IQNA

ড. আলী লারিজানি

‘সমাধান চাইলে দেশ দুটির জনগণের ইচ্ছাকে বিবেচনায় নিতে হবে’

13:09 - August 29, 2015
সংবাদ: 3353657
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সিরিয়া ও ইয়েমেনে চলমান সংকটের সমাধান চাইলে দেশ দুটির জনগণের ইচ্ছাকে বিবেচনায় নিতে হবে।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেছেন, “কিছু শক্তিশালী দেশ সিরিয়া ও ইয়েমেন সংকট সমাধানের জন্য নানা প্রস্তাব দিচ্ছে। কিন্তু আমরা মনে করি দেশ দুটির জনগণের ইচ্ছাকে বিবেচনায় না নেয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না।”
নিউ ইয়র্কে অনুষ্ঠেয় চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলনে যোগ দেয়ার জন্য তেহরান ছাড়ার আগে আজ (শনিবার) সকালে লারিজানি সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন।
তিনি জানান, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও শান্তি প্রতিষ্ঠার জন্য এ সম্মেলনে ইরান নতুন প্রস্তাব উত্থাপন করবে। ইরানের স্পিকার বলেন, “কথা এবং কাজের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আমরা যুদ্ধ করতে দেখছি এবং সেমিনার-সম্মেলনে সবাই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন।” তিনি জানান, স্পিকার সম্মেলনে তিনি যে বক্তৃতা দেবেন তাতে তিনি মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র কীভাবে বাস্তব হয়ে কাজ করতে পারে তা তুলে ধরার চেষ্টা করবেন। তিনি সিরিয়া ও ইয়েমেন প্রসঙ্গে বলেন, দেশ দুটির চলমান সংকট সমাধানের জন্য কোনো সামরিক সমাধান নেই। সূত্র: আইআরআইবি.আইআর

3353399

 

captcha