IQNA

আমাদের স্বপ্নের সাথে নবীগণের(আ.) স্বপ্নের পার্থক্য হওয়ার কারণ কি?

19:58 - September 01, 2015
সংবাদ: 3356089
ল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার নবীগণ এবং আওলীয়াদেরকে শিক্ষা দিয়ে থাকেন। স্বপ্ন হচ্ছে নবীগণের শিক্ষালয় বা পাঠশালা যেখানে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষাগ্রহণ করেন।




শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: নবীগণ এবং আল্লাহর ওলীগণ হচ্ছেন অতি পবিত্র স্বত্তা তারা তাদের যোগ্যতার কারণে স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সরাসরি শিক্ষা নিয়ে থাকেন। আমরাও যদি নিজেদেরকে তাদের মত খালেস এবং পবিত্র করতে পারি তাহলে আমরাও তাদের মত সত্য স্বপ্ন দেখতে পারব।
ঘুমের মাধ্যমে মানুষের শরীরর থেকে তার আত্মা আলাদা হয়ে যায় আর সে জন্যই মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে মূলত একই স্থানে শূয়ে থাকলেও তার আত্মা চারিদেক পরিভ্যমন করে বেড়ায়। পবিত্র কোরআনে স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে:
"اللَّهُ یَتَوَفَّى الأَنفُسَ حِینَ مَوْتِهَا وَالَّتِی لَمْ تَمُتْ فِی مَنَامِهَا فَیُمْسِکُ الَتِی قَضَى عَلَیْهَا المَوْتَ وَیُرْسِلُ الأُخْرَى إِلَى أَجَلٍ مُّسْمًّى إِنَّ فِی ذَلِکَ لآیَاتٍ لِّقَوْمٍ یَتَفَکَّرُونَ."
আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। 
পবিত্র কোরআনের সূরা আনয়ামের ৬০ নং আয়াতে বর্ণিত হয়েছে: "وَهُوَ الَّذِی یَتَوَفَّاکُم بِاللَّیْلِ وَیَعْلَمُ مَا جَرَحْتُم بِالنَّهَارِ ثُمَّ یَبْعَثُکُمْ فِیهِ لِیُقْضَى أَجَلٌ مُّسَمًّى ثُمَّ إِلَیْهِ مَرْجِعُکُمْ ثُمَّ یُنَبِّئُکُم بِمَا کُنتُمْ تَعْمَلُونَ."
তিনিই (আল্লাহ) রাতে (নিদ্রাবস্থায়) তোমাদের (আত্মাকে) গ্রহণ করেন এবং দিনে যা কিছু তোমরা অর্জন কর তা তিনি অবহিত। অতঃপর তাতে (দিনের বেলা) তোমাদের উত্থিত করেন যাতে জীবনের নির্ধারিত সময় পূর্ণ হয়। অতঃপর তাঁর দিকেই তোমাদের প্রত্যাগমন করতে হবে; এরপর তোমরা পৃথিবীতে যা করতে সে সম্বন্ধে তোমাদের অবহিত করবেন।

captcha