
বার্তা সংস্থা ইকনা: ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেন: সৌদি সরকারের অবহেলার ফলে মক্কায় ক্রেন দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বজ্রপাতের মধ্যে ক্রেন ভেঙে পড়লে অন্তত ১০৭ জন হাজী নিহত ও ২৩৮ জন আহত হন। নিহতদের মধ্যে ইরানের পাঁচজন হাজী রয়েছেন। এছাড়া, সাতজন নিখোঁজ রয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ড. লারিজানি।
হাজীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার দায়িত্ব ছিল সৌদি সরকারের-এ কথা উল্লেখ করে ইরানের স্পিকার বলেন, ক্রেন ভেঙে কয়েকশ’ হাজী হতাহত হওয়ার ঘটনা দ্রুত তদন্ত করতে হবে।
তিনি হতাহতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন।
3362217