
বার্তা সংস্থা ইকনা: ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে জাওয়াদ জারিফ বুধবার প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। ইরানি অতিথির সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি ভোজের আয়োজন করেছেন।
ঢাকা ছাড়ার আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন। ইরানের দূতাবাস জানায়, হোটেল সোনারগাঁওয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর পরের দিন রাতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন জাওয়াদ জারিফ। irib