IQNA

মক্কার হোটেলে আগুন: ১০০০ হজযাত্রীকে উদ্ধার, আহত ২

20:16 - September 17, 2015
সংবাদ: 3364509
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা শহরের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন এবং প্রায় এক হাজার হজযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা:  হোটেলটিতে এশিয় হজযাত্রীরা অবস্থান করছিলেন। সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজকে খুব ভোরের দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও আহতদের জাতীয়তা সম্পর্কে কিছুই জানায়নি সংস্থাটি।
গত ১১ সেপ্টেম্বর মক্কায় পবিত্র মসজিদুল হারামে প্রচণ্ড তুফানে একটি ক্রেন পড়ে যাওয়ার ঘটনায় ১০০ জনেরও বেশি হজযাত্রী নিহত ও কয়েক শত হজ যাত্রী আহত হয়। বিনলাদেন নির্মাণ কোম্পানি ওই ঘটনার জন্য অংশত দায়ী ছিল বলে অভিযোগ উঠেছে। আইআরআইবি

3364537

captcha