
বার্তা সংস্থা ইকনা: রিয়াদের কুরআনিক বিজ্ঞানের অধ্যাপক এবং ইসলামী ফিকাহ অনুষদের প্রধান ড. ডাক্তার, "সৌদ আল-নাফিসান” বলেন: এমনকি করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তিকে হজ পালন এবং এ পাথরে হাত দেওয়া থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। কর্তৃপক্ষরা শুধুমাত্র এ ব্যাপারে সাবধান করতে পারবে।
আল নাফিসান বলেন: যদি এ পবিত্র পথর রোগ জীবাণু বাহক হত তাহলে সম্প্রতি বছরগুলোই বিভিন্ন সংক্রামক ভাইরাস এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর হত। কারণ বিগত সকল বছরে সকল হাজিরাই এ পাথরে হাত দিয়েছে।
সৌদি আরবের ‘আল কাসিম’ নামক অঞ্চলের স্বাস্থ্য বিষয়ক সাধারণ অধিদপ্তরের মেডিকেল সতর্কতা বিভাগের পরিচালক ‘হুসাইন মুহাম্মাদ হুসাইন ঘোষণা করেছেন: বেশ কিছু হাজি হাযারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমে হাত এবং চুম্বর করার প্রতি আগ্রহী প্রকাশ করছে। অথচ, এ বিষয়টি আসলেই অনেক ভয়ংকর।
তিনি আরও বলেন: কোন বস্তু স্পর্শের মাধ্যমে জীবাণু বাহক ভাইরাস স্থানান্তর হয়।
3364458