IQNA

আমেরিকায় ইসলামিক শিল্পের আলোকে বিশেষ প্রদর্শনী

16:37 - September 18, 2015
সংবাদ: 3364620
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ডালাস শহরের আর্ট মিউজিয়ামে ১৫ই সেপ্টেম্বরে ইসলামিক শিল্পের আলোকে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী ‘ইসলামিক শ্রেষ্ঠ আর্ট কোষাগার; শরীর ও আত্মা’ শিরোনামে ১৫ই সেপ্টেম্বরে আমেরিকার ডালাস শহরের আর্ট মিউজিয়ামে শুরু হয়েছে এবং টানা ১০ মাস অব্যাহত থাকবে।
উক্ত প্রদর্শনীতে এক ব্যক্তির নিজস্ব সংগ্রহের ৫০টি শুদ্ধ শিল্প আগ্রহ দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
এ ব্যক্তিগত সংগ্রহ তিন মহাদেশ থেকে সংগৃহীত ২০০০ খণ্ড ইসলামিক সূক্ষ্ম শিল্পকর্ম রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম প্রায় ১৩ শতাব্দীর অন্তর্গত।
ইসলামী শিল্প সমূহের মধ্যে ক্রিস্টাল, মূল্যবান ধাতু, সিরামিক, বস্ত্র, কার্পেট, চামড়া ও কাগজের তৈরির বিভিন্ন মূল্যবান শিল্প রয়েছে।
3364491
 

captcha