
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের কর্মকর্তা কর্তৃক মসজিদুল হারামের এক কর্মীকে নির্মম ভাবে পিটানোর দৃশ্য সামাজিক নেটওয়ার্ক ‘ইউটিউবে’ প্রচার হলে ইউটিউব ব্যবহারকারীরা এর ব্যাপক প্রতিবাদ
প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা যায়, সৌদির একজন প্রকৌশলী ভারতীয় বংশোদ্ভূত এক কর্মীকে বেধড়ক মারধর করে। ওই কর্মী প্রকৌশলীর কাছে ক্ষমা চাইলেও সে তাকে ক্ষমা করেনি। বরং সেই কর্মীকে মারধরের তীব্রতা আরও বাড়াতে থাকে।
সৌদি আরবের ‘আজাল’ ই-সংবাদ পত্র এই ভিডিওটি প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী এক কর্মীকে চড় মেরে বলছে, তুই ভারতের অধিবাসী। এ কথা বলে তাকে লাথি মেরে কর্মস্থান থেকে বের করে দেয়।
এর পর এই পশুতুল্য ব্যক্তি অপর এক কর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাই। ঐখানে উপস্থিত অন্যান্য সকল কর্মীরা ভয় সহকারে এ দৃশ্য দেখছিল।
এ ভিডিওটি যারা দেখেছেন তারা সৌদি কর্তৃপক্ষের নিকট এ প্রকৌশলীকে সনাক্ত করে গ্রেফতার ও তার উপযুক্ত শাস্তির আহ্বান জানায়।
মসজিদুল হারামের এক প্রকল্প বাস্তবায়ন করার জন্য এই প্রকৌশলী নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং সাধারণ কর্মীদের উপর এভাবে পাশবিক নির্যাতন করছে।
এ ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন: https://www.youtube.com/watch?t=30&v=EqrMrA6gL0A
3365768