IQNA

মিনার ঘটনায় হতাহতদের সমবেদনায় তিন দিনের শোক ঘোষণা করলেন ইসলামী বিপ্লবের রাহবার

23:51 - September 25, 2015
সংবাদ: 3369365
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আবারো হতাহত হয়েছেন শত শত হাজি। পবিত্র মক্কার বাইরে মিনায় এবার এ ঘটনা ঘটেছে। মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারার সময় ভিড়ের চাপে অন্তত ১০০০ জন হাজি নিহত ও ২০০০ জন আহত হয়েছেন। এই মর্মে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এক শোকতাবর্তা জানিয়েছেন।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারার সময় ভিড়ের চাপে নিহত এবং আহত হাজিদের সমবেতনায় ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এক শোকতাবর্তা জানিয়েছেন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আজ মিনার ভায়বহ বিপর্যয় এবং দুর্ঘটনায় বিভিন্ন দেশের বহু আল্লাহর মেহমান (হাজি) নিহত এব‌ং আহত হয়েছেন। আর এভাবে তাদের ঈদ শোকে পরিণত হয়েছে। আমাদের দেশেরও বহু পরিবার তাদের হাজিদের ফিরে আসার অপেক্ষায় ছিল কিন্তু আজ তাদের সেই আনন্দ মাতমে পরিণত হয়েছে। আমি আন্তরিকভাবে এবং অত্যন্ত কষ্টের সাথে সারা বিশ্বের শোকাহত মুসলমানদেরকে সমবেদনা জানাচ্ছি এবং আমাদের দেশের জনগণকেও সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তারা অপরা করুনার মাধ্যমে তার বান্দাদেরকে কবুল করে নিন। আমার দফতরের রেডক্রিসেন্ট সদস্যদের প্রতি আমার আহ্বান হচ্ছে:

১- অতি দ্রুত নিহত এবং আহত হাজিদের সেবার ব্যবস্তা করুন এবং তাদের সঠিক সংখ্যা জানান।

২- ইরানের হাজিদের পাশাপাশি অন্যদেশের হাজিদেরও যথা সম্ভব সেবা করার চেষ্টা করুন।

৩- সৌদি সরকারকে এই ঘটনার সকল দায়ভঅর গ্রহণ করতে হবে এবং তাদের দায়িত্ব পালনে অবহেলার জন্য জবাবদিহিতা করতে হবে।

৪- যে সকল হাজিরা এই ঘটনায় মারা গেছে তারা আল্লাহর এই বাণীর শামিল হবেন: «و من یخرج من بیته مهاجرا الی الله و رسوله ثم یدرکه الموت فقد وقع اجره علی الله»

এবং যে কেউ আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু (নিরাপদ) স্থান ও (ধর্মপালন ও কর্মের ক্ষেত্রে) প্রশস্ততা লাভ করবে। এবং যে কেউ নিজ গৃহ হতে বহিস্কৃত হয়ে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে বের হয়, অতঃপর (লক্ষ্যে পৌঁছানোর পূর্বে) তার মৃত্যু হয়, তবে তার প্রতিদান দেওয়ার দায়িত্ব আল্লাহর ওপর ন্যস্ত। এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অনন্ত করুণাময়।

তারা হজের সকল আমল পালন করার পর আল্লাহর কাছে চলে গেছেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাদেরকে গ্রহণ করবেন। অঅমি আবারও এই মুসবিতকে সারা বিশ্বের মুসলমানদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তিন দিনের শোক ঘোষণা করছি।

ওয়াস সালামু আলা ইবাদিল্লাহিস সালেহিন

সাইয়্যেদ আলী খামেনেয়ী

২৪,৯,২০১৫ ইং

captcha