IQNA

দায় এড়াতে পারে না সৌদি; ক্ষমা চাইতে হবে: সর্বোচ্চ নেতা

14:10 - September 27, 2015
সংবাদ: 3372311
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পবিত্র হজের সময় সংঘটিত দুর্ঘটনার জন্য সৌদি শাসকদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, সৌদি সরকারের দায় এড়ানোর প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইআরআইবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরানের বহুসংখ্যক আলেমকে দেয়া সাক্ষাতে তিনি আজ (রোববার) এসব কথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেন, এ দুর্ঘটনায় মুসলিম বিশ্বে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় ভয়াবহ এ দুর্ঘটনার দায়িত্ব না এড়িয়ে বরং সৌদি শাসকদের মুসলিম উম্মাহ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
মিনার মর্মান্তিক দুর্ঘটনার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “এ ঘটনা পবিত্র ঈদুল আজহাকে মুসলিম উম্মার কাছে শোকের অনুষ্ঠানে পরিণত করেছে। কেউ এ ঘটনার জন্য নিজেকে এক মুহূর্তের জন্য আলাদা করে রাখতে পারছেন না। এ দুঃখ গত কয়েকদিন আমাদের এবং সব মুসলমানের হৃদয় ছুঁয়ে গেছে।” 
সৌদি সরকার এ দুর্ঘটনার দায় এড়ানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তিনি ভুল ও অকার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “দুর্ঘটনার কারণে মুসলিম বিশ্বে নানা প্রশ্ন উঠেছে এবং এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা কোনো ছোটখাট বিষয় নয়। সে জন্য মুসলিম বিশ্বের উচিত হবে- এ সমস্যার একটি সমাধান খুঁজে বের করা।”
হজের সময়কার দুর্ঘটনার কথা মুসলিম বিশ্বের কেউ ভুলে যাবে না বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।

3370995

 

captcha