
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের রাজধানী সানায় আল বালিলা মসজিদে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। আর এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি শেইখ আহমেদ আল-তাইয়্যেব।
তিনি গুরুত্বারোপ করে বলেন, সন্ত্রাসীদের এ ধরণের কর্মকাণ্ড ইসলামী শিক্ষার পরিপন্থী। তিনি ইয়েমেনের জনগণকে ঐক্য প্রতি আহ্বান জানান এবং সকল বিভক্তি ভুলে যেয়ে যারা দেশের ক্ষতি চাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও তিনি এ বিবৃতিতে সকল নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং যে সকল ব্যক্তি আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করেছেন।