IQNA

পবিত্র ঈদে গাদির উপলক্ষে নাজাফে ব্যাপক আয়োজন

23:44 - September 30, 2015
সংবাদ: 3375979
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে গাদির উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে নাজাফে ব্যাপক আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রতি বছর পবিত্র ঈদে গাদির তথা হযরত আলী (আ.)এর ইমামত প্রাপ্তি দিবস উপলক্ষে নাজাফে লক্ষাধিক জায়ের উপস্থিত হন। আর এ উপলক্ষে চলতি বছরেও ইমাম আলী (আ.)এর মাযারে যায়েরদের সুবিধার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।
মাযার সংস্কারের পাশাপাশি মাযারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন বোর্ড ইনস্টল করা হচ্ছে। এ বোর্ড সমূহে ইমাম আলী (আ.)এর শানে বিভিন্ন হাদিস লেখা হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযারের প্রচারণা বিভাগের প্রধান ‘মুহাম্মাদ আল-আলাভি’ বলেন: সৌন্দর্য বৃদ্ধির জন্য ইমাম আলী (আ.)এর মাযারের ভিতরের প্রাঙ্গণে ৪২টি বোর্ড লাগানো হয়েছে।
পবিত্র ঈদে গাদির তথা হযরত আলী (আ.)এর ইমামত প্রাপ্তি দিবস উপলক্ষে তাকে স্বাগত জানাতে প্রতি বছর নাজাফে লক্ষাধিক জায়ের উপস্থিত হন।
3375754

captcha