
বার্তা সংস্থা ইকনা: ক্রিমিয়ার গ্র্যান্ড মুফতি আমির আলী আবলায়েফ ঘোষণা করেছেন: এ মসজিদ নির্মাণের সকল ব্যয় তুরস্ক বহন করবে।
তিনি বলেন: এ প্রকল্প বাস্তবায়নে জন্য রাশিয়ান সরকার সম্মতি প্রদান করেছেন।
তিনি আরও বলেন: বেশ কয়েক বছর পূর্বে এবং ক্রিমিয়া, রাশিয়ায় যোগদানের পূর্বে এ প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৫০০ বর্গমিটার পরিকাঠামোর উপর এ মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদটির প্রাঙ্গণের আয়তন হবে ৫ হাজার বর্গমিটার এবং এ মসজিদে একসাথে ৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
গ্র্যান্ড মুফতি আমির আলী আবলায়েফ বলেন: এ মসজিদটি ‘জামে মসজিদ’ নামকরণ করা হবে।
ইস্তাম্বুলের ‘উরবাক ইন্সাট’ নামক নির্মাণ কোম্পানির মালিক আরজন বেকিয়াশের তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হবে।
তিনি বলেন: অতি শীঘ্রই এ মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, মসজিদটি নির্মাণের জন্য আমাদের ৩৬ মাস সময় লাগবে। তবে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন ২৪ মাসে এ মসজিদটির নির্মাণ কাজ শেষ করতে পারি।
বেকিয়াশ বলেন: এ মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়াও ইমামে জামায়াতের থাকার জন্য বাড়ী, লাইব্রেরি, পার্কিং এবং একটি ছোট মার্কেট নির্মাণ করা হবে।
বলাবাহুল্য, ২০১৪ সালের মার্চ মাসে স্বায়ত্বশাসিত ক্রিমিয়া রাশিয়ান ফেডারেশনের সাথে যোগদান করেছে।
3374592