IQNA

ঈদে গাদির উপলক্ষে পাকিস্তানে উৎসব মাহফিল

19:41 - October 02, 2015
সংবাদ: 3377412
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে গাদির তথা ইমাম আলী (আ.)এর ইমামত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত পাকিস্তানের শিয়া মুসলমানেরাও বিশেষ উৎসব অনুষ্ঠান আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিল আজকে (২য় অক্টোবর) ‘ইমামত ও বেলায়েতের ঈদ’ শিরোনামে পাকিস্তানের কোয়েটা শহরের ‘সৈয়দ অবদ’ ও ‘নিচারি’ হোসাইনিয়াতে অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হবে এবং পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হবে।
এছাড়াও কোয়েটা শহরে ৩য় অক্টোবর বায়তুল আহযান মসজিদ ও হায়দারী হোসাইনিয়া এবং ৪র্থ অক্টোবর ফাতিমিয়াহ হোসাইনিয়া এবং ৫ম অক্টোবর খাতিমুল আম্বিয়া মসজিদে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসব মাহফিলে ইমাম আলী (আ.)এর শানে আলোচনার পাশাপাশি মর্সিয়া, ইসলামিক সঙ্গীত, প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
3377237

captcha