IQNA

মিনা ট্রাজেডিতে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন

22:03 - October 02, 2015
সংবাদ: 3377417
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরের মত চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের হাজীগণ হজ করতে সৌদি আরবে এসেছেন এবং এ সকল হাজিদের মধ্যে অনেক দেশের বিশিষ্ট গবেষক ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে অনেকেই মিনা ট্রাজেডিতে নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: মিনা দুর্ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের যে সকল বিশিষ্ট গবেষক ও রাজনীতিবিদ নিহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জন্য পরিচয় প্রকাশ হয়েছে।
ভারতের বিশিষ্ট আলেম মুফতি ‘মোহাম্মাদ ফারুক’ চলতি বছরে হজ করতে সৌদি আরবে আসেন। তবে গত সপ্তাহে মিনা দুর্ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


তিনি ফিকাহ ও হাদিসের ওপর উর্দু ও হিন্দি ভাষায় ৫০টিরও অধিক গ্রন্থ লিখেছেন। এছাড়াও মুহাম্মাদ ফারুক ভারতের মীরাট শহরের মাহমুদিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। ২৫ বছর ধরে তিনি এ শহরে বসবাস করেছেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৭০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
নাইজেরিয়ার রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য ‘মারুফ উদ্দিন আদাফুলায়ী’ চলতি বছরে হজ করতে সৌদি আরবে আসেন। নিখোঁজদের মধ্যে তার নাম রয়েছে।


‘মারুফ উদ্দিন আদাফুলায়ী’র সাথে হজ করতে এসেছিলেন নাইজেরিয়ার মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ‘তিজানুল মিসকিন’। তিনিও মিনা দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিজানুল মিসকিন নাইজেরিয়ার বর্নো রাজ্যের হজ কমিটির প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন।


মিনা দুর্ঘটনায় নাইজেরিয়ার অপর এক বিশিষ্ট ব্যক্তি ‘বিলকিসু ইউসুফ’। তিনি নাইজেরিয়ার সুপরিচিত সাংবাদিক।

নাইজেরিয়ায় বিভিন্ন সাংগঠনিক কাজের সাথে জড়িত  ছিলেন তিনি এবং সেদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকা হামারের হাত থেকে তাদের অপহরণকৃত নারীদের মুক্তির জন্য ব্যাপক ভূমিকা পালন করেন বিলকিসু ইউসুফ।


ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’ও মিনা দুর্ঘটনায়  নিহত হয়েছেন। চলতি বছরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘মুহসেন হাজি হাসানি কারগার’ প্রথম স্থানের অধিকারী অর্জন করেন।
এছাড়াও নাইজারের আদালতের হিসাব রক্ষক ‘শাহু কন্টাগুরা’, লেবাননে দায়িত্ব পালনকারী ইরানের সাবেক রাষ্ট্রদূত ‘গজনফর রকনাবাদি’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ‘ইউসুফ রেজা গিলানি’র ভাইয়ের ছেলে ‘আসাদ গিলানি’ও মিনা দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে।
এছাড়াও মিনা দুর্ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিমণ্ডলি এখনো পর্যন্ত নিখোজ অথবা নিহত হয়েছেন।
3377280
 

captcha