IQNA

মিনায় নিহত আরো ১১৪ ইরানি হাজির লাশ ফেরত এল দেশে

22:36 - October 04, 2015
সংবাদ: 3379490
আন্তর্জাতিক ডেস্ক: মিনা দুর্ঘটনায় নিহত আরো ১১৪ জন ইরানি হাজির লাশ আজ সকালে (৪র্থ অক্টোবর) তেহরানে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: এসকল হাজির লাশ গতকাল রাতে তেহরানে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ফ্লাইটের বিলম্ব হওয়ার কারণে আজ সকাল ৭:৩০টায় তেহরানে প্রবেশ করেছে।
সমস্ত প্রক্রিয়া শেষে আজ (রোববার) সকালে সৌদি আরবের একটি বিমানে করে এসব হাজিদের লাশ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আনা হয়। এর আগে, গতকাল সকালে প্রথমবারের মতো ১০৪ জন হাজির লাশ আনা হয় তেহরানে। সেখানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লাশ গ্রহণ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, “এটি প্রমাণিত হয়েছে যে, মিনার দুর্ঘটনায় সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা দোষী; তবে আমরা আমাদের এসব প্রিয়জনদের রক্তের কথা ভুলে যাব না।
মিনার ঘটনায় ইরানের অন্তত ৪৬৫ জন হাজি মারা গেছেন। এপর্যন্ত ২৪৪ জন হাজির লাশ ইরানে পৌঁছেছে। হজ ও যিয়ারত সংস্থার প্রধান সায়িদ ওয়াহেদি বলেন: আপর ২০৫ জন ইরানি নিহত হাজিকে সনাক্ত করা হয়েছে।
নিহত হাজিদের স্মরণে আজ পুরো ইরানে শোক পালন করা হচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর মিনায় প্রচণ্ড ভিড়ের কবলে পড়ে বহু হাজি হতাহত হন। সৌদি আরব বলছে ওই ঘটনায় ৭৭০ জন নিহত হয়েছে। কিন্তু ইরানের হজ সংস্থা বলছে, মিনার ঘটনায় অন্তত ৪,৭০০ হাজি নিহত হয়েছেন।
3379054

captcha