
বার্তা সংস্থা ইকনা: মিনা দুর্ঘটনায় আরো ৯০ জন ইরানি হাজিল লাশ সনাক্ত করা হয়েছে। আজ সকালে সৌদি আরবের একটি ফ্লাইটে করে ৯০ জন হাজির লাশ ইরানে প্রবেশ করেছে।
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে প্রত্যেক নিহত হাজিকে নিজ শহরে নিয়ে যেয়ে দাফন করা হবে।
বলাবাহুল্য, হজ ও যিয়ারত সংস্থার প্রধান সায়িক ওয়াহিদ গতকাল রাতে জানিয়েছেন: মোট ১৩০ জন ইরানি হাজির লাশ সনাক্ত করা হয়েছে। কিন্তু সৌদি আরবের বিমানে ধারণ ক্ষমতা কম থাকার ফরে ৯০ থেকে ১০০ জন হাজির লাশ স্থানান্তর করা হবে।
ইকনার নিজস্ব প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত ১১৬ জন হাজি নিখোঁজ রয়েছে। মিনা দুর্ঘটনার পর এ সকল হাজির কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে তারা নিহত হয়েছে এবং তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরানের অনুসন্ধান দল সৌদি আরবের জেদ্দা ও মক্কার হিমঘরে ইরানি হাজির লাশ খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছে।
3382194