IQNA

অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল জার্মানের শতাধিক মসজিদ

23:42 - October 06, 2015
সংবাদ: 3382561
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের অমুসলিমদেরকে ইসলাম ধর্মের সাথে অধিক পরিচয় করিয়ে দেওয়ার জন্য ৩য় অক্টোবর থেকে সেদেশের শতাধিক মসজিদ সকলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি জার্মানের বিভিন্ন মিডিয়ায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কুসংস্কার মূলক তথ্য প্রকাশ করে। এই কুসংস্কার দুর করা এবং সঠিক ইসলামকে সকলের সম্মুখে তুলে ধরার জন্য এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
কোলোন শহরের মুসলিম সমন্বয় কাউন্সিল ঘোষণা দিয়েছে: জার্মান জুড়ে সকলের জন্য মসজিদ দরজা উন্মুক্ত প্রকল্পটি সেদেশের যুবকদের সহায়তায় বাস্তবায়ন হয়েছে।
সকলের জন্য মসজিদ দরজা উন্মুক্ত প্রকল্পটিকে সেদেশের জনগণও ব্যাপক ভাবে স্বাগত জানিয়েছে এবং শতাধিক মসজিদ দেখার জন্য দেশটির অনেক অমুসলিম নাগরিক মসজিদ এসে ইসলাম ধর্ম ও মুসলমানদের সাথে পরিচিত হচ্ছে।
১৯৯৭ সালে যখন জার্মানি নাগরিকগণ যখন নিজেদের ঐক্যর জন্য উৎসব পালন করেন, সেদিন থেকেই সকলের জন্য মসজিদ দরজা উন্মুক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়ে আসছে।
চলতি বছর যখন সিরিয়ায় যুদ্ধের ফলে মুসলমানেরা জার্মানে পাড়ি জমাচ্ছে। ঠিক এ সময়েই সেদেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
ইউরোপের দেশ সমূহের মধ্যে ফ্রান্সের পর জার্মান সবথেকে বেশী মুসলমান বসবাস করে এবং খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকের পর ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম।
বর্তমানে জার্মানে ৮ কোটি ২ লাখ জনগণের মধ্যে ৫ শতাংশ তথা ৫০ লাখ জনগণ মুসলমান।
3381650
 

captcha