
বার্তা সংস্থা ইকনা: চলতি বছরে স্কটল্যান্ডের গ্লাসগো জামে মসজিদে ২০০ জনের অধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সেদেশে জনগণের ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে মসজিদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন এবং মসজিদের সমর্থন করছেন।
২৫ বছরের স্কটল্যান্ডের হানা নামের এক পরিচালক পূর্বে ইসলাম ধর্মের ব্যাপারে বিভিন্ন কুসংস্কার রটানোর চেষ্টা করত। কিন্তু তিনি সঠিক পথের সন্ধান খুঁজে পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
নিরাপত্তার জন্য তিনি বংশের নাম ব্যক্ত করেননি। হানা বলেন: “আমার ছাত্র জীবনে আমি বিভিন্ন ধর্মের ব্যাপারে অধ্যয়ন করেছি এবং দীর্ঘ দিন বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করার পর আমি বুঝতে পারলাম যে, ইসলাম ধর্ম সঠিক এবং পরবর্তীতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি”।
স্কটল্যান্ডের গ্লাসগো জামে মসজিদের কর্মকর্তা ‘রেজা মুহাম্মাদ’ বলেন: স্কটল্যান্ডে জনগণের ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে। তবে ১১ই সেপ্টেম্বর আমেরিকায় টুইন টাওয়ারে হামলার পর বিষয়টি মুসলমানদের ওপর চাপানো হয়। আর এ সূত্র ধরে জনগণ ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ ও বিভিন্ন গ্রন্থ পড়া শুরু করে। ইসলাম ধর্ম সম্পর্কে তারা গবেষণা করার জন্য মুসলমান হয়েছেন।
338212