
বার্তা সংস্থা ইকনা: ইরানের নুরতাবান কোম্পানির নির্বাহী কর্মকর্তা এবং ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ সিনেমার প্রযোজক মুহাম্মাদ রেজা সাবেরি উক্ত সিনেমার টিকিট বিক্রয়ের ব্যাপারে বলেন: এ পর্যন্ত ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ সিনেমার টিকিট নয় বিলিয়ন সাতশো মিলিয়ন তুমান অতিক্রম করেছে এবং আশা করা যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে ১০ বিলিয়ন তুমান অতিক্রম করবে।
তিনি বলেন: আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সিনেমা ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ তুরস্কের বিভিন্ন শহরে মুক্তি পাবে। আশাকরি, বিশ্ববাসী ধর্মীয় ও ঐতিহাসিক সিনেমা ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’টিকে ব্যাপক স্বাগত জানাবে।
3384189