
বার্তা সংস্থা ইকনা: গত রবিবার (১২ই অক্টোবর) সামাজিক নেটওয়ার্কে এক অডিও বার্তায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল নুসাইরা’র নেতা আবু মুহাম্মাদ আল জুলানী বলেন: যে ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট ‘বাসার আসাদ’কে হত্যা করবে তাকে ৩০ লাখ ইউরো এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করবে, তাকে ২০ লাখ ইউরো অনুদান করা হবে।
আবু মুহাম্মাদ আল জুলানী দাবী করে, আল নুসাইরা’র বিজয়ের পর রাশিয়ার সৈন্যরা সিরিয়ায় হস্তক্ষেপ করেছে!
সন্ত্রাসী আল জুলানী, কাকেশাসে অবস্থিত তাদের দলের সকল সদস্যদের জানিয়েছে, তারা যেন সকল রাশিয়াদের হত্যা করে।
রাশিয়ার সৈন্যরা ৩০শে সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস নিধন অভিযান চালাচ্ছে এবং তাদের আকাশ পথে হামলার ফলে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে এবং সন্ত্রাসীদের বেশ কয়েকটি ঘাটি ধ্বংস হয়েছে।
3385324